মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছমত আলী খানমুক্তিযোদ্ধা, সাবেক প্রাদেশিক পরিষদ, গণপরিষদ ও সাংসদ এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আছমত আলী খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে ২৯ অক্টোবর বাদ আসর মাদারীপুরের চাঁদমারী জামে মসজিদ ও মরহুমের জন্মস্থান দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠ ছেলে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি। এম আবদুল হাকিম কিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এম আবদুল হাকিমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি রাউতি গ্রামে কোরআনখানি, দোয়া ও তাড়াইল প্রেসক্লাবে আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর তাড়াইল উপজেলা প্রতিনিধি আবদুস সাত্তারের বড় ভাই। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।