মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ ওমর ফারূক কিশোরগঞ্জের বাসিন্দা চিকিৎসক মুহাম্মদ ওমর ফারূকের দ্বিতীয় মৃত্যুবাষির্কী আজ ২৪ অক্টোবর। তিনি দেশের ও নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংক হাসপাতাল, ডেল্টা ফার্মা লি., দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি। সিরাজুল ইসলামনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে উপজেলার দুরছাপুর গ্রামে মরহুমের বাড়িসহ স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পরিবারের আত্মীয়, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের থাকার অনুরোধ জানানো হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।