মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আবদুস সামাদবিশিষ্ট চলচ্চিত্রকার ও চিত্রগ্রাহক এম আবদুস সামাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে বেলা ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাঙালি সমগ্র জাদুঘরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ২০০৪ সালে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া’ বিভাগ প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।শ্রাদ্ধব্রজগোপাল দত্তফেনী সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রজগোপাল দত্তের (ব্রজ স্যার) বার্ষিক শ্রাদ্ধ আজ শুক্রবার। ২৪ অক্টোবর ছিল তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী। আজ শুক্রবার তাঁর বড় ছেলে অনুপ দত্তের চট্টগ্রাম সদরঘাটের বাসভবনে বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফেনীর মাস্টারপাড়ায় তাঁর নিজ বাসভবনে প্রদীপ প্রজ্বলন ও আনুষঙ্গিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।