মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকবাল আনসারী খানবিশিষ্ট ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ইকবাল আনসারী খানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। আইনজীবী এই ভাষাসৈনিক কলেজজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জগন্নাথ ও ঢাকা কলেজের ভিপি ছিলেন এবং ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে দুবার কারাবরণও করেন। পরবর্তী সময়ে আইয়ুববিরোধী আন্দোলনেও যোগ দেন তিনি। তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং জাতীয় লীগের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় পাকিস্তাানি সেনারা তাঁকে কারারুদ্ধ করে। রোটারি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি ১৯৮৭-৮৮ সালের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০-এর ডিস্ট্রিক্ট গভর্নর হন। তিনি দ্য থার্ড আই, দি বাবরি মস্ক এবং হাসির হাট নামের তিনটি বই লিখেছেন। ইকবাল আনসারী খানের মা মরহুমা বেগম আনোয়ারা খাতুন ১৯৪৬ সালে বেঙ্গল অ্যাসেম্বলি এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং ভাষা আন্দোলন করেন। এ ছাড়া তাঁর বাবা মরহুম আলী আমজাদ খান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।ফারুকী আক্তার বেগমপাউবোর সাবেক প্রধান প্রকৌশলী মরহুম মো. আবদুল ওয়াহেদের স্ত্রী ফারুকী আক্তার বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। এ উপলক্ষে বাদ আসর মালিবাগের ‘ছায়ানীড়’ বাসভবনসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোমিনুর রহমান শিমুলউত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুর রহমান শিমুলের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। এ উপলক্ষে ক্লাব ভবনে দিনব্যাপী কোরআনখানি ও বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।