মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহাবউদ্দিন আহমদমাগুরার শ্রীপুর থানার নবগ্রামের সাহাবউদ্দিন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২ নভেম্বর বুধবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। শিক্ষা বিস্তারসহ বিভিন্ন জনহিতকর কাজের জন্য তিনি সবার শ্রদ্ধাভাজন ছিলেন। বিজ্ঞপ্তি।নাসির উদ্দীন আহমেদমুক্তিযোদ্ধা ও ফরিদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট নাসির উদ্দীন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ নভেম্বর বুধবার। এ উপলক্ষে মরহুমের ফরিদপুর শহরের ঝিলটুলির বাসভবনে দিনব্যাপী কোরআনখানি, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুপুরে ফরিদপুর সিটি কলেজ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।