মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া মল্লিক চৌধুরী
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোকেয়া মল্লিক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর বাড়ি কিরাটনে পারিবারিক আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আলী আহমেদ মল্লিকের বড় বোন এবং কবি ও টেলিভিশন প্রযোজক পারভেজ চৌধুরীর মা। বিজ্ঞপ্তি।
জ্যোতির্ময় পাল
চিত্রশিল্পী জ্যোতির্ময় পাল স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ সেপ্টেম্বর। তাঁর আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।