মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর এম ইনামুল হকবিশিষ্ট সমাজসেবক, শিক্ষক ও প্রকৌশলী এ আর এম ইনামুল হকের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি দেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী। তিনি ডায়াবেটিক সমিতি ও ধানমন্ডি ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম।-বিজ্ঞপ্তি। কুরশিয়া আক্তার রাজধানীর ধানমন্ডির বাসিন্দা কুরশিয়া আক্তারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ধান-মন্ডির বাসভবনে দোয়া মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। তিনি জেড কিউ খানের স্ত্রী।-বিজ্ঞপ্তি। চিত্তরঞ্জন কর গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ফরিদপুর শহরের সমাজসেবী চিত্তরঞ্জন করের দশম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে প্রয়াতের ফরিদপুর শহরের আলীপুরের বাসভবন ও জগৎবন্ধু সুন্দরের আশ্রম শ্রীঅঙ্গনে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস শাহাবুদ্দিন মোশারফ হোসেনআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আই-এমএফ) ঊর্ধ্বতন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন মোশারফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল, এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।