মৃত্যুবার্ষিকী
কবি মমিনুল মউজদীনমরমিশিল্পী হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন এবং তাঁর স্ত্রী-পুত্রের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানসহ মারা যান তিনি। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আজ বিকেল তিনটায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে স্মরণসভা ও ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান। উল্লেখ্য, কবি মমিনুল মউজদীনের জীবিত থাকাবস্থায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ এ শহর ছেড়ে পালাব কোথায় প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় হূদয় ভাঙার শব্দ কাব্যগ্রন্থটি। সুনামগঞ্জ অফিস