মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর শওকত আলীমুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) মীর শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সকালে ঢাকা সেনানিবাসের কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও কোরআনখানি। বাদ আসর রাজধানীর নিউ ডিওএইচএস জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।