মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎফুল হাইব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সাংসদ লুৎফুল হাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ, লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ, পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে আজ বাদ আসর ঢাকায় ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং জেলা আওয়ামী লীগের উদ্যোগে একই সময়ে মিলাদ মাহফিল হবে। এ ছাড়া তাঁর শহরের মৌলভীপাড়ার বাসভবনে এবং গ্রামের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিল হবে। এ ছাড়া পরিবারের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর শহরের বাসায় কাঙালিভোজ হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি