মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়েজউদ্দিন
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ময়েজউদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আজ সকালে বনানী কবরস্থানে ময়েজউদ্দিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া গাজীপুরের কালিগঞ্জের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বাবা ময়েজউদ্দিন ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত হন। বিজ্ঞপ্তি।