মৃত্যুবার্ষিকী
সুধীর দাসমুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যাপক, লোকসংগীত গবেষক ও নাট্যব্যক্তিত্ব সুধীর দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার শ্যামগঞ্জে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জিয়া আনসারীবিটিভির সাবেক প্রধান নির্বাহী প্রযোজক, লেখক ও নাট্যকার জিয়া আনসারীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। ত্রিদিব দস্তিদারমুক্তিযোদ্ধা ও প্রখ্যাত কবি ত্রিদিব দস্তিদারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নাট্যব্যক্তিত্ব ফালগুনী হামিদ। বিজ্ঞপ্তি।