মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউসুফ আলী চৌধুরীউপমহাদেশের খ্যাতিমান রাজ-নীতিক ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়ার ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোহন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহন মিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবা। ফরিদপুর অফিস।সফিকুল ইসলামবরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা সফিকুল ইসলামের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে তাঁর কবরে পুষ্প অর্পণ, কালোব্যাজ ধারণ, কোরআনখানি ও বুলেট স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হবে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।