মৃত্যুবার্ষিকী
রিজিয়া বেগমনওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ নিবাসী মো. কিসমত আলীর স্ত্রী রিজিয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে আজ মরহুমার দক্ষিণ পার-নওগাঁর বাসভবনে (ধানসিড়ি হাউস) মিলাদ মাহফিল, কোরানখানি ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এ উপলক্ষে ২৫ নভেম্বর বাদ জুমা মরহুমার গ্রামের বাড়ি রানীনগর উপজেলার বিল পালশার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রিজিয়া বেগম প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমান ও ডা. মমতাজ আহমদের মা। বিজ্ঞপ্তি।মোস্তফা কামাল মহিউদ্দিনশহীদ মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মহিউদ্দিনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর পরিবারের পক্ষ থেকে রাজধানীর ৫৬, কে বি রুদ্র রোড, চাঁদনীঘাট, চকবাজারের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের বন্ধু, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৯৭১ সালের এই দিনে রাজধানীর মিরপুরে পাকিস্তানি বাহিনী মোস্তফা কামালকে নির্মমভাবে হত্যা করে। তিনি ঢাকা-৭ আসনের সাংসদ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিনের বড় ভাই। বিজ্ঞপ্তি।