মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ হানিফঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত এবং আলোচনা সভা। বিজ্ঞপ্তি।চিত্রা ভট্টাচার্যসাবেক সাংসদ ও নারীনেত্রী চিত্রা ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় এবং টাঙ্গাইলের এলেঙ্গায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।অধ্যাপক আবু ইউসুফচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষে ‘ড. আবু ইউসুফ স্মৃতি ফাউন্ডেশন’ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মরহুমের কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং কবরের পাশে কোরআন তিলাওয়াত। কর্মসূচিতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক তৌহিদ হোসেন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।এ কে এম খলিলুর রহমানঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এ কে এম খলিলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষে ঢাকায় ও শরীয়তপুরে মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।