মৃত্যুবার্ষিকী
সৈয়দ মাহবুবুল হকমাগুরার বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের মাগুরার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।আনোয়ারা খাতুনতদানীন্তন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য আনোয়ারা খাতুনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। আনোয়ারা খাতুন জাতিসংঘ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ফোরাম ও সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। মুসলিম নারীশিক্ষার প্রসারের প্রচারাভিযানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে এসেছিলেন। বিজ্ঞপ্তি।