মৃত্যুবার্ষিকী
বেগম সুফিয়া মজিদবেগম সুফিয়া মজিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি শিল্পী রফি হকের মা। বিজ্ঞপ্তি।মুহাম্মদ নাজমুল হক খুলনার বিএল কলেজের সাবেক অধ্যক্ষ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নাজমুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর শ্যামলীর বাসভবনে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আখতার আহমেদ খানবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর। এ উপলক্ষে বাদ জুমা ঢাকার ৩৫ রাজার দেউরীর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীকে যোগ দিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।