মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধাংশু শেখর হালদার
সংবিধান বিশেষজ্ঞ, প্রখ্যাত রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা সুধাংশু শেখর হালদারের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর। ২০০৪ সালের এই দিনে ঢাকার বারডেম হাসপাতালে পরলোকগমন করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরের ঘোষকাঠিতে এক আলোচনা সভা ও তাঁর জন্মস্থান মোরেলগঞ্জের শৌলখালি এবং ঢাকার ফরাসগঞ্জের অনাথ আশ্রমে খাবার বিতরণ ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। সুধাংশু শেখর হালদার ১৯৭৯ ও ১৯৯১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।