মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম আজ ৫ ডিসেম্বর নাটোর স্টেশন-বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নাটোরের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে অনুরোধ করা যাচ্ছে। তিনি গীতিকার লতিফুল ইসলাম শিবলী ও বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামের বাবা। বিজ্ঞপ্তি।মোজাম্মেল হকবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অধুনালুপ্ত দৈনিক বাংলায় স্টাফ রিপোর্টার থাকাকালে তিনি ফিলিপ্স পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।