মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আজম চৌধুরীব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া সদর (দক্ষিণ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী আজম চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর সোমবার। এ উপলক্ষে আখাউড়ার দেবগ্রামে মরহুমের বাড়িতে আজ মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি প্রথম আলোর উপব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী ও কম্পিউটার বিভাগের উপপ্রধান শাহনেওয়াজ চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।