মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণীন্দ্রনাথ মণ্ডলবাগেরহাটের শিক্ষক এবং শিক্ষানুরাগী মণীন্দ্রনাথ মণ্ডলের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। তাঁর আত্মার শান্তি কামনায় ছেলে এটিএন নিউজের ক্রীড়া সম্পাদক অঘোর মণ্ডলের বাসায় (২৬/১ নর্থ সার্কুলার রোড, ঢাকা) ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রফিকুল হায়দার চৌধুরীশহীদ বুদ্ধিজীবী রফিকুল হায়দার চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর রাজধানীর আমিনবাগ জামে মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার-আলবদর বাহিনী তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি।শহীদ আবদুস সালামব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শহীদ মুক্তিযোদ্ধা আবদুস সালামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদ সালাম স্মৃতি পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে উপজেলা সদরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে এক সম্মুখযুদ্ধে শহীদ হন আবদুস সালাম। স্বাধীনতার পর তাঁর নামানুসারে উপজেলা সদরের প্রধান সড়কটির নামকরণ করা হয় ‘সালাম রোড’। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।