মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমথেশ বড়ুয়াসমাজসেবী ও ব্যবসায়ী প্রমথেশ বড়ুয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৭ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আগ্রাবাদের বাসভবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার দ্বৈপায়ন বড়ুয়া ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কারিগরি বিভাগে কর্মরত স্নিগ্ধা বড়ুয়ার বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম