মৃত্যুবার্ষিকী
ডা. মো. ফজলে রাব্বীঢাকা মেডিকেল কলেজের হূদেরাগ বিশেষজ্ঞ ও মেডিসিনের অধ্যাপক বিশিষ্ট বুদ্ধিজীবী মো. ফজলে রাব্বীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে হত্যা করে। ১৮ ডিসেম্বর রায়েরবাজার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। দিনটি উপলক্ষে আজ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের আয়োজন করা হয়েছে। তা ছাড়া সলিমুল্লাহ এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। ইউনুস আলী বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে সদর উপজেলার পাজরাভাঙা গ্রামে মরহুমের বাড়িতে আজ দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা