মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ টি এম ওবায়দুর রহমান মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব এ টি এম ওবায়দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি। আবু মুসা মজুমদারযুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মুসা মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর কুমিল্লা কাপড়িয়াপট্টির মজুমদার জুয়েলারি হাউসের বাসভবনে এবং নিজ গ্রাম মান্দারী মজুমদারবাড়িতে দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ী ও তাঁর বন্ধু-বান্ধবদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। তিনি ২০০৯ সালের এ দিনে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান।মোজাম্মেল হোসেনদৈনিক সংবাদ-এর সাবেক বার্তা সম্পাদক, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে দুপুরে তাঁর শান্তিনগরের বাসভবনে দোয়া এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।