মৃত্যুবার্ষিকী
অশোক সেন প্রথম আলো যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। এ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা, অশোক সেন স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বন্ু্লসভার উদ্যোগে বেলা তিনটায় প্রথম আলো যশোর অফিস চত্বরে অশোক সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মরণসভা। বিকেল চারটায় অশোক সেন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে কেশবপুরের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যশোর অফিস।শরমিন কাদের কুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থা দৃষ্টির প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহিলা কলেজের ব্যব-স্থাপনা বিভাগের শিক্ষক শরমিন কাদেরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। এ উপলক্ষে বাদ আসর টমছমব্রিজ-সংলগ্ন বাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।