মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধেন্দু শেখর রায়মুক্তিযোদ্ধা ও রাজশাহীর সমবায় বিভাগের উপ-নিবন্ধক (আইন ও বিচার) অর্ধেন্দু শেখর রায়ের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। এ উপলক্ষে প্রয়াতের ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবন ও কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের বাড়িতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জনকণ্ঠ-এর ফরিদপুর জেলা প্রতিনিধি অভিজিৎ রায়ের বাবা। ফরিদপুর অফিস।ফিরোজ আহমেদ দৈনিক মানবজমিন-এর নীলফামারী জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ স্বপনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।