মৃত্যুবার্ষিকী
খোদেজা বেগমরাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা গ্রামের খোদেজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে আজ বিকেলে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এতে সকল আত্মীয়, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। খোদেজা বেগম প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুনের মা। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিআবুল হাসেমপিরোজপুরের ভা-ন্ডারিয়া উপজেলার সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল হাসেমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে কলেজটিতে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া গত শুক্রবার বাদ জুমা বিভিন্ন স্থানে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তিমো. আলমমুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক একুশে পদক পাওয়া মো. আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেলপাড়ায় তাঁর বাসভবনে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় ও শুভানুধ্যায়ীকে এ আয়োজনে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিমুক্তিযোদ্ধা মানিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ হবিগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিক চৌধুরীর ছোট মেয়ে কেয়া চৌধুরী কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা বৃত্তি চালু করতে যাচ্ছেন। প্রতিবছর পাঁচজন মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীকে এককালীন এ বৃত্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি