মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম মনসুর আলীসাবেক মন্ত্রী এম মনসুর আলীর (৭৫) নবম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে আজ এম মনসুর আলী স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানীর পান্থপথের সাতক্ষীরা জেলা জন সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৭৯ সালে এম মনসুর আলী বস্ত্রমন্ত্রী ছিলেন। বিজ্ঞপ্তি।মো. নুরুল ইসলামমো. নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে আজ এশার নামাজের পর রাজধানীর বাড্ডায় মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জিয়াউর রহমানবগুড়ার সাবেক কৃতী ক্রিকেটার মো. জিয়াউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে রাজধানীর মিরপুরের বাসভবনে (হাউস নং: ৮, ব্লক: এ, বর্ধিত পল্লবী) কোরআনখানির আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।