মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক সাহাসাংবাদিক মানিক সাহার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জানুয়ারি। দৈনিক সংবাদ ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর খুলনা ব্যুরোপ্রধান, বিবিসি বাংলা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খণ্ডকালীন সংবাদদাতা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খুলনা শাখার প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মানিক সাহা ২০০৪ সালের এই দিনে বোমা হামলায় নিহত হন। সাংবাদিক মানিক সাহার সুহূদেরা তাঁর খুনি ও খুনের নেপথ্য গডফাদারদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছেন। নিজস্ব প্রতিবেদক।খন্দকার রফিক আহসানবাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক খন্দকার রফিক আহসানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জানুয়ারি। এ উপলক্ষে আজ বাদ মাগরিব শেখ সাহেববাজারের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।