মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাল চৌধুরী

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক এবং নন্দিত সংগীতশিল্পী প্রবাল চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের রহমতগঞ্জের শিল্পীর নিজ বাসভবনে তাঁর পারলৌকিক ক্রিয়া এবং শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

বেগম নূরজাহান মহিউদ্দিন

বরিশাল-১ আসনের সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের মা বেগম নূরজাহান মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার গৌরনদীর শরিকলস্থ গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আসর মরহুমার বরিশাল শহরের বাড়িতেও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। 

অধ্যাপক এম এ হাদী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। ২০০৭ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এম এ হাদী ছিলেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক এবং দেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা বিস্তারের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাশী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জম্মগ্রহণ করেছিলেন। বিজ্ঞপ্তি।