মৃত্যুবার্ষিকী
এন্তাজ আলীসাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা এ এফ এম এন্তাজ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে দেবহাটা উপজেলার হিরারচক গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি ও কাল সাতক্ষীরার পলাশপোলের বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হাজীয়ান আমাতন দুনিয়া আওলিয়া বেগমভোলার সমাজসেবী মরহুম সিরাজুল হক চৌধুরীর স্ত্রী হাজীয়ান আমাতন দুনিয়া আওলিয়া বেগমের (রতন বিবি) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শুক্রবার বাদ আসর ‘বকুলতলা’ মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি ২০১০ সালের ২৩ জানুয়ারি ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।মুসলিম মিয়াপ্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বাবা ও বিশিষ্ট ব্যবসায়ী মুসলিম মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে কাল শুক্রবার মরহুমের বাসাবোর বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে অংশ নিতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।