মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিজানুর রহমান চৌধুরীসাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিবিদ ও সাংসদ মিজানুর রহমান চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। একই দিন তাঁর বড় ছেলে আবদুল্লাহ মিজানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর শহরের পুরান বাজারে মরহুমের নিজ বাড়িতে আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর গুলশানে মরহুমের বাড়িতে (বাড়ি ১/এ, সড়ক ৭৯, গুলশান-২) আগামী শনিবার বাদ আসর দোয়া মাহফিল হবে। এই দুটি আয়োজনে বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের জনসাধারণকে মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।নুরুচ্ছফা তালুকদার চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), মুক্তিযুদ্ধের সংগঠক নুরুচ্ছফা তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবর জিয়ারতসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। চট্টগ্রাম আইনজীবী সমিতির উদ্যোগে বাদ জোহর আদালত ভবন মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে রাঙ্গুনিয়ার সুখবিলাস গ্রাম এবং নগরের পশ্চিম বাকলিয়ার বাড়িতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। নুরুচ্ছফা তালুকদার পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।এ কে এম আবু জাফরভাষা আন্দোলনের সংগঠক, মুক্তিযোদ্ধা ও চক্ষু বিশেষজ্ঞ এ কে এম আবু জাফরের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ রেডক্রস চট্টগ্রামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও চিকিৎসক ছিলেন। বিজ্ঞপ্তি।