মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহাতুল্লাহ সরকার
রাজনীতিবিদ ও সমাজসেবক রাহাতুল্লাহ সরকারের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে তাঁর দিনাজপুরের পার্বতীপুরের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও গরিবদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাহাতুল্লাহ সরকার ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের বালুঘাটর থেকে তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। বিজ্ঞপ্তি।
আয়েশা ছিদ্দিকা মকবুল
আয়েশা ছিদ্দিকা মকবুলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে চাঁদপুরের আশ্বিনপুরে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।