মৃত্যুবার্ষিকী
মনোয়ারা ইসলামমনোয়ারা ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি শনিবার। এ উপলক্ষে রাজ-ধানীর বনানীর আজিজিয়া ইসলামী মাদ্রাসায় কোরআনখানি ও দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। এ আর মল্লিকসাবেক অর্থমন্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববি-দ্যালয়ের সাবেক উপাচার্য এ আর মল্লিকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তাঁর স্মরণে গত ২১ জানুয়ারি তাঁর নিজ গ্রাম রাজাপুর (ধামরাই) আর কে বি মল্লিক স্কুল/কলেজে প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।নূরুল আসিফ চৌধুরীব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র নূরুল আসিফ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি দেওড়ায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বছরের এই দিনে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।শ্যামলাল গুপ্তদৈনিক ইত্তেফাক-এর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি অমর চাঁদ গুপ্তর বাবা শ্যামলাল গুপ্তর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে সকালে পৌর এলাকার চকচকা গ্রামের বাড়িতে শ্রীশ্রীভগবদ্গীতা পাঠ, প্রার্থনা ও রাতে কীর্তনের আয়োজন করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।