মৃত্যুবার্ষিকী
আবদুল কুদ্দুস মাখনমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ আবদুল কুদ্দুস মাখনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আবদুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মিরপুরে মুক্তিযোদ্ধা জাতীয় গোরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও রাজধানীর গুলশানের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।শফিকুল আজিজঅধুনালুপ্ত বাংলার বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল আজিজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। বহু ভাষাবিদ আজিজের পুরানা পল্টনের বাসভবনটি ছিল বিভিন্ন দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহশালা। বিজ্ঞপ্তি।খালেদা আখতার বানুআবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক খালেদা আখতার বানুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিকেলে রাজধানীর পান্থপথ রাসেল স্কয়ারের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এসব আয়োজনে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। এম এ খালেক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ এম এ খালেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল ও উপজেলার শিবগঞ্জ বাজারে এম এ খালেক পল্লী স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বদিউল আলমচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বদিউল আলমের নবম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বদিউল আলম-জেবুন্নেছা বেগম ট্রাস্টের উদ্যোগে ফতেনগর সিকদার বাড়ি জামে মসজিদসংলগ্ন এবতেদায়ি মাদ্রাসার সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বিজ্ঞপ্তি।সিরাজুল হক মিয়াচট্টগ্রাম জেলা ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, নগর কার্যালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।