মৃত্যুবার্ষিকী
এস এইচ কে ইউসুফ জাইবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পরি-কল্পনা কমিশনের সাবেক সদস্য এস এইচ কে ইউসুফ জাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তিনি সুইডেনসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।ইমামউদ্দীন আহম্মাদসাবেক সাংসদ ইমামউদ্দীন আহম্মাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল সাতটায় ফরিদপুর শহরের ইমামবাগে মরহুমের কবর জিয়ারত করা হবে। বেলা ১১টায় কমলাপুর ইমামবাগ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিকেল সাড়ে চারটায় ইমামউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাল সোমবার বেলা ১১টায় শহীদ মেজবাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।