মৃত্যুবার্ষিকী
জহুরুল ইসলাম
বিশিষ্ট শিল্পপতি ও ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর মঙ্গলবার। ১৯৯৫ সালের এই দিনে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভাগলপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শফিউদ্দিন আহমেদ
রাজনীতিবিদ ও সমাজসেবক শফিউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে গত শুক্রবার তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার খৈশাখালী গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল মজিদ
অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেনের বাবা আবদুল মজিদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের বরগুনার পাথরঘাটার নিজ বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. আলীমুদ্দীন সাকিদার
বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা রেনাটা লিমিটেডের কর্মচারী মোঃ আলীমুদ্দীন সাকিদার–এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর রোববার। এ উপলক্ষে তঁার জন্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।