মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমানঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার কিচক গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুস সোবহানসাবেক ক্রিকেটার ও জাতীয় আম্পায়ার আবদুস সোবহানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি আলিউল ইসলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ও আবাহনী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আলিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।