মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুদরত এলাহীকর্নেল কুদরত এলাহীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। ২০০৯ সালের এই দিনে তিনি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত হন। বিজ্ঞপ্তি।সোহেল শাহনেওয়াজসেনা কর্মকর্তা মেজর হোসেন সোহেল শাহনেওয়াজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি। আবদুর রবসাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব বগা মিয়ার ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। ১৯৭৩ সালের এই দিনে তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।