মৃত্যুবার্ষিকী
মোস্তফা এম এ মতিন ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বেলা ১১টায় ভালুকা ডিগ্রি কলেজ মাঠে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল গফুরবিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক আবদুল গফুরের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিমখানার শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মারিয়াম শামিমআজ ২৭ ফেব্রুয়ারি বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলাদেশ বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজার (নেপাল) মারিয়াম শামিমের অষ্টম মৃত্যু-বার্ষিকী। এ উপলক্ষে মরহুমার পরিবারবর্গ তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। বিজ্ঞপ্তি।পরলোকগমনরণজিৎ কুমার কুণ্ডুনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের ব্যবসায়ী রণজিৎ কুমার কুণ্ডু (৬২) গতকাল রোববার পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে ভেরভেরী শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নীলফামারী প্রতিনিধি।