মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নেহাংশু ভূষণ পাল বিশিষ্ট সমাজসেবী স্নেহাংশু ভূষণ পালের (পরান বাবু) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৫ মার্চ। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনার জন্য সবার আশীর্বাদ কামনা করেছে তাঁর পরিবারবর্গ। ৩০ বছর ধরে তিনি নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ছিলেন। বিজ্ঞপ্তি।হাবিবুল্লাহ জাহিদস্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ জাহিদের দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ মার্চ। এ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে আত্মীয়, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোগীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুর রহমানসাবেক থানাপুলের বায়তুল সালাম জামে মসজিদের মোয়াজ্জেম আবদুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৫ মার্চ। এ উপলক্ষে আজ বাদ আসর ঝালকাঠির নলছিটিতে মার্চেন্ট উচ্চবিদ্যালয় মাঠে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকার আজিমপুরের বায়তুল করিম জামে মসজিদের খতিব হজরত মাওলানা মো. মোশাররফ হোসেন হেলালী। বিজ্ঞপ্তি।