মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল হক চৌধুরীবিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল হক চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরিশালের উলানিয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমিনুল হক ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে কাজ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে বাকেরগঞ্জ থেকে এমএলএ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।ডা. ফজলুল আমীনচট্টগ্রামের পিএইচ আমীন একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ফজলুল আমীনের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের দক্ষিণ কাট্টলীর বাসভবনে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ফজলুল আমীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামআেলেফ উদ্দিনরংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলেফ উদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ শুক্রবার। এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়ায় মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মরহুম আলেফ উদ্দিনের ছেলে আলতাফ হোসেন প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।