মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ মার্চ। দিনটি উপলক্ষে বিএনপি এব এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিএনপির উদ্যোগে আজ বেলা তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। কাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাল জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের পাঁচুরিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মৃত্যুর আগ পর্যন্ত খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি পাঁচবার সাংসদ নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক।আমিনুল ইসলাম তত্কালীন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের বিচার বিভাগের সদস্য মো. আমিনুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৬ মার্চ। আমিনুলের ছেলে টুগেদার কমিউনিকেশনসের প্রধান নির্বাহী এস এ শাহরিয়ার। বিজ্ঞপ্তি।