মৃত্যুবার্ষিকী
সিরাজুল হক
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সিরাজুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হকের পিতা। এ উপলক্ষে কসবা উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া এবং বিকেলে উপজেলা মার্কেট চত্বরে শোকসভার আয়োজন করা হয়েছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এম আবদুস সামাদ
বিশিষ্ট চলচ্চিত্রকার এম আবদুস সামাদের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাঙ্গালি সমগ্র জাদুঘরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য এম আবদুস সামাদের শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল মান্নান সিকদার
পটুয়াখালীর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আবদুল মান্নান সিকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে পটুয়াখালীর পুরান বাজার মসজিদে বাদ আসর দোয়া মাহফিল, এতিমখানায় কোরআন পাঠ এবং শিশুদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।