মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিনাথ দেবিজ্ঞানী হরিনাথ দের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মার্চ। এ উপলক্ষে সায়েন্স ল্যাবরেটরি শহীদ মিনার এবং মালাকারটোলা শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে সূত্রাপুরের লোহারপুলের ব্রিজের ওপর গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তি।মুরতুজ আলী মিয়ামুরতুজ আলী মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী কাল ২৮ মার্চ বুধবার। এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীপুরে মরহুমের নিজ গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।