মৃত্যুবার্ষিকী
ইবরাহীম খাঁ উপমহাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক ও একুশে পদক জয়ী সাহিত্যিক ইবরাহীম খাঁর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনায় প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার পক্ষ থেকে দেশবাসীকে দোয়া করার অনুরোধ করা হয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহে ঢাকায় ইবরাহীম খাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে সংঘটি। ওই সভায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।ফারাহ আমেনা রশিদফারাহ আমেনা রশিদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে মতিঝিলের ওয়াপদা মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের এবং মসজিদের এতিমখানায় ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমার বাবা মামুন রশিদ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।খন্দকার আবু তালেবইত্তেফাক-এর সাবেক প্রধান প্রতিবেদক শহীদ খন্দকার আবু তালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। শহীদের আত্মার শান্তি কামনা করে আজ বাদ মাগরিব তাঁর মিরপুরের বাসভবনে (সেকশন ১০, ব্লক বি, রোড-২, প্লট-১৩) কোরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ আহমেদমন্ত্রিপরিষদের সাবেক সচিব সৈয়দ আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে তাঁর পরিবার মরহুমের আত্মার শান্তি চেয়ে আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ আবদুল জলিলসাবেক নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে আজ ঢাকার পরিবাগের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা রবিউল হোসেনবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে নোয়াখালী শহরের বিভিন্ন মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ১২ এপ্রিল বিকেল চারটায় ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটে রবিউল হোসেন কচি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে বন্ধু, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।