মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাহারুল ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাহারুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনার নিরালায় মরহুমের ভাই অধ্যক্ষ মাজহারুল হান্নানের বাসভবনে আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ৬ এপ্রিল শুক্রবার খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে সকাল সাড়ে নায়টায় ‘আমাদের মহাবিশ্ব: বর্তমান, অতীত ও ভবিষ্যৎ’ শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, স্মারক বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।সৈয়দ মাহবুব মোরশেদ বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানীতে মরহুমের কবরে সকালে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে। বাদ আসর তাঁর গুলশানের বাসভবনে (এনডব্লিউ এ-৫, সড়ক ৬৮) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলোচনা সভার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।