মৃত্যুবার্ষিকী
খালেদ খুররম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খালেদ খুররমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চান্দুনের গ্রামের বাড়ি ও আশপাশের গ্রামের কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মতিন তালুকদারবাসদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমরেড আবদুল মতিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে সকাল ১০টায় গোবিন্দগঞ্জে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া বিকেল চারটায় গোবিন্দগঞ্জ শহীদ মিনারে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাবিনা আলীমআওয়ামী শিল্পীগোষ্ঠীর ঢাকা বিমানবন্দর থানার সাবেক সাধারণ সম্পাদক সাবিনা আলীমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে তাঁর বাসভবন ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।