মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিউদ্দিন আহমদভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া তাঁর ধানমন্ডির বাসভবনে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। তানজির ফাহিম জুম্মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের নাতি তানজির ফাহিম জুম্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ এপ্রিল। তিনি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নির্বাহী পদে কর্মরত ছিলেন। তাঁর বাবা সাজ্জাতুয্ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডিসিসিআইয়ের সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি। বিজ্ঞপ্তি।