মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খান বাহাদুর হাশেম আলী খানঅবিভক্ত বাংলার সাবেক শিক্ষা, কৃষি, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী খান বাহাদুর হাশেম আলী খানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ এপ্রিল মঙ্গলবার। এ উপলক্ষে হাশেম আলী খানের একটি পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ প্রকাশসহ দুপুরে কাঙালিভোজ ও বাদ মাগরিব কোরআনখানি এবং বরিশালে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।গোলাম মোস্তফাঅধ্যাপক গোলাম মোস্তফার ৪১তম শাহাদাতবার্ষিকী আজ ১৭ এপ্রিল মঙ্গলবার। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাঁর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে কর্মস্থল থেকে ধরে নিয়ে জামালপুর ফার্মের কাছে নির্মমভাবে হত্যা করে। বিজ্ঞপ্তি।